কমলাসাগর, শুক্রবার: ১৫ কমলাসাগর বিজেপি মণ্ডলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার দুপুরে কাজারিয়া কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়, সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত সাহা, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব এবং যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজের সাধারণ মানুষকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, “মানুষকে প্রতিদিন আপডেট রাখতে হবে।”
কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। শিক্ষাজীবনে তাঁদের সাফল্য আগামী দিনে আরও ভালো ফল করার অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।