5
কর্মদায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে মহিলা সাংবাদিক শ্রেয়সী দেবনাথ মজুমদারের নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহিলা সেল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে পূর্ব থানায় ডেপুটেশন প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।