Home » Blog » পুর নির্বাচনে ৪৯টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা কংগ্রেসের,

পুর নির্বাচনে ৪৯টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা কংগ্রেসের,

পুর নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার ৪৯টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

by Planet Tripura
0 comments 1 views
tripura-congress-announces-49-candidates-municipal-election

আগরতলা: আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার ৪৯টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানান, আপাতত ৪৯টি ওয়ার্ডে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি দুটি ওয়ার্ড, অর্থাৎ ৩০ ও ৩৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রার্থী তালিকা ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

You may also like

Leave a Comment