নিজস্ব সংবাদদাতা, আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে আজাদ সমাজ পার্টি। এই ওয়ার্ডে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মিয়া। নির্বাচনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের দাবিদাওয়াকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নামছে দলটি। দলীয় নেতারা জানান, এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক পরিষেবা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তাঁরা সরব হবেন। এদিন রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করে সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকার জনগণকে বিভিন্ন বিষয়ে মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে। তাঁদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের সমস্যার বাস্তব সমাধান হওয়া প্রয়োজন। এই বিষয়গুলিকে সামনে রেখেই ১৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আজাদ সমাজ পার্টি।
আজাদ সমাজ পার্টির প্রার্থী সাবেক মিয়া
আগরতলা পুর নিগম নির্বাচন: ১৩ নম্বর ওয়ার্ডে আজাদ সমাজ পার্টির প্রার্থী সাবেক মিয়া
2