Home » Blog » গরমে তেলিয়ামুড়ায় ডাবের চাহিদা তুঙ্গে

গরমে তেলিয়ামুড়ায় ডাবের চাহিদা তুঙ্গে

দাবদাহে বাড়ছে ডাব বিক্রি, সরবরাহ ঘাটতিতে চিন্তায় ব্যবসায়ীরা

by Planet Tripura
0 comments 6 views

গরমে স্বস্তির খোঁজে ডাবের চাহিদা তুঙ্গে, তালের শাঁসের বাজার তুলনামূলক মন্দ তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া: তীব্র গ্রীষ্ম প্রবাহ ও প্রচণ্ড দাবদাহে স্বস্তির খোঁজে প্রাকৃতিক পানীয় ডাবের দিকে ঝুঁকছেন মানুষ। ফলে তেলিয়ামুড়া বাজারে বেড়েছে ডাবের চাহিদা। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। অন্যদিকে তালের শাঁস বাজারে পাওয়া গেলেও এর চাহিদা এখনও তুলনামূলকভাবে কম। ডাবের ফলন কম হওয়ায় বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ডাবের আকার ও মানভেদে প্রতিটি ৩০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারে তালের শাঁসও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহ তুলনামূলকভাবে কম।

তেলিয়ামুড়া-ধর্মনগর  প্রচণ্ড গরমের কারণে ডাবের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেলেও বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের মতে, এই সংকটের অন্যতম কারণ হলো নারকেল গাছের সংখ্যা কমে যাওয়া। বিভিন্ন কারণে অনেক জমির মালিক নারকেল গাছ কেটে ফেলছেন। ফলে আগের তুলনায় ডাবের উৎপাদন কমে গেছে এবং বাজারের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়লে ডাবের চাহিদাও বৃদ্ধি পাবে। কিন্তু উৎপাদন ও সরবরাহ বাড়ানো না গেলে বাজারে সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। অন্যদিকে তালের শাঁসের বাজারে চাহিদা বাড়ানোর জন্য বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গরমের এই সময়ে স্বাস্থ্যকর ও প্রাকৃতিক পানীয় হিসেবে ডাবের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তবে সরবরাহ ও উৎপাদনের ভারসাম্য রক্ষা করাই এখন ব্যবসায়ীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

You may also like

Leave a Comment