Home » Blog » আসাম-আগরতলা সড়ক ও রেল অবরোধের ডাক

আসাম-আগরতলা সড়ক ও রেল অবরোধের ডাক

পাঁচ দফা দাবিতে ফের আন্দোলনে গেরিলা

by Planet Tripura
0 comments 1 views

৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা সড়ক ও রেলপথ অবরোধের ডাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগামী ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি (Tripura Guerrilla Returned Demand Committee)।

বুধবার আগরতলার কুমারী মধুতি রূপশ্রী আবাসনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা এই ঘোষণা দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ সালে একই দাবিতে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকারের মন্ত্রী Bikash Debbarma তাদের দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়।

কিন্তু কয়েক মাস কেটে গেলেও দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় পুনরায় আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সংগঠনের নেতৃত্বদের।

ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির বক্তব্য, আগামী ৫ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।

ঘোষিত এই অবরোধ কর্মসূচি বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে আন্দোলনের আগে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনও নতুন উদ্যোগ নেওয়া হয় কিনা, সেদিকেই এখন নজর সকলের।

You may also like

Leave a Comment