Home » Blog » উদয়পুরে গাড়ি দুর্ঘটনার পর

উদয়পুরে গাড়ি দুর্ঘটনার পর

ধজ্জ্বনগর পুলিশ লাইন চৌমুহনিতে ঘটনায় চাঞ্চল্য, অস্ত্রের উৎস ও বহনের কারণ খতিয়ে দেখছে পুলিশ

by Mithun Bhowmik
0 comments 1 views
Udaipur Car Weapon Recovery

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগে উদয়পুরে গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে ধজ্জ্বনগর পুলিশ লাইন চৌমুহনি এলাকায় একটি দ্রুতগামী মারুতি ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি অস্থায়ী দোকান ও একটি বাইকে ধাক্কা দেয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ঘটনায় দুই যুবককে আটক করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, TR03T0589 নম্বরের গাড়িটি উদয়পুর থেকে বাগমারার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটক করে। গাড়িতে থাকা দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িচালকসহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনের নাম কৃষাণ জমাতিয়া (২৬) ও অনার জমাতিয়া (৩১)। উদ্ধার হওয়া বন্দুকটি প্রাথমিকভাবে এয়ারগান বলে অনুমান করা হলেও এর প্রকৃতি ও বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। ধারালো অস্ত্রটির বিষয়েও তদন্ত চলছে।

ভোটগণনার আগে এই ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠলেও, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে নির্বাচনের কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। পুরো বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment