2
আগরতলার উমাকান্ত ময়দানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো শ্যামসুন্দর জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। তবে ম্যাচে তুলনামূলক ভালো পারফরম্যান্সের ভিত্তিতে এগিয়ে চলো সংঘকে বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস।