হাসপাতালে ২৪ কোটির উন্নয়ন প্রকল্প, নেই চিকিৎসকের অভাব: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, প্ল্যানেট ত্রিপুরা : সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা । শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৪ কোটি টাকার একটি মেগা প্রকল্পের শিলান্যাস ও ঘোষণা করেন। একই সাথে হাসপাতালে চিকিৎসকের অভাব না থাকার পাশাপাশি এবং রোগীদের পরিষেবা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও আশ্বস্ত প্রদান করেন । সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করে তুলতে মোট ২৪ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পের অধীনে থাকছে: অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও নতুন ওয়ার্ড নির্মাণ। ডায়াগনস্টিক ব্যবস্থার আধুনিকীকরণ। মুখ্যমন্ত্রী আরো জানান “আমাদের লক্ষ্য একটাই—অর্থের অভাবে যেন কোনো নাগরিক উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এই ২৪ কোটি টাকার প্রকল্প হাসপাতালটির চেহারা বদলে দেবে রাজ্যের ।
রাজ্যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি সংক্রান্ত বিরোধীদের অভিযোগ ও সাধারণ মানুষের উদ্বেগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বর্তমানে রাজ্যে কোনো চিকিৎসকের অভাব নেই। পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ করা হয়েছে এবং প্রত্যন্ত এলাকাতেও ২৪ ঘণ্টা পরিষেবা নিশ্চিত করতে রোস্টার ভিত্তিক ডিউটি চালু রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিউটির ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বা রোগীদের ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। সাংবাদিক সম্মেলনের আগে মুখ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের ও তাঁদের পরিবারের সাথে কথা বলে পরিষেবার খোঁজখবর নেন। হাসপাতালের পরিচ্ছন্নতা ও ওষুধ সরবরাহের বর্তমান status-এ তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে এটিকে আরও জনমুখী করার নির্দেশ দেন। আজকের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক এবং হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টসহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।