Home » Blog » শারদ উৎসবকে সামনে রেখে আগরতলা

শারদ উৎসবকে সামনে রেখে আগরতলা

দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি

by Mithun Bhowmik
0 comments 2 views
AGARTALA-WEST-THANA-PUJA-MEETING

আগরতলা: শারদ উৎসবকে সামনে রেখে আগরতলা শহরে দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আগরতলার মুক্তধারা হলে আগরতলা পশ্চিম থানার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আগরতলা পশ্চিম থানা এলাকার বিভিন্ন দুর্গাপূজা ও কালীপূজা কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা রোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুর্গাপূজার দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন, সেজন্য পুজো কমিটি, প্রশাসন ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে সকলকে উৎসব চলাকালীন নিয়ম মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পশ্চিম থানার ওসি সনজিত সেন-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এসডিপিও পান্নালাল সেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজো কমিটি এবং সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment