Home » Blog » দুর্গাপূজা ও কালীপূজার প্রাক্কালে

দুর্গাপূজা ও কালীপূজার প্রাক্কালে

দুর্গাপূজা ও কালীপূজার প্রাক্কালে নারী শক্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা রামপ্রসাদ পালের

by Mithun Bhowmik
0 comments 1 views
Janata Milan Mela Suryamaninagar

আগরতলা: আসন্ন শারদীয় দুর্গাপূজা ও কালীপূজাকে সামনে রেখে ১৮ নম্বর সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটি ও মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জনতা মিলন মেলা উৎসব ২০২৬’। আগরতলার মলয়নগর বাইপাস হাউসিং কমপ্লেক্সের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্যী, মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস, রাজ্য সম্পাদক কমল দে-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, মা দুর্গা ও মা কালী মাতৃশক্তি ও নারী শক্তির প্রতীক। তাঁদের আগমন সমাজের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সঞ্চারের বার্তা বহন করে বলেও তিনি উল্লেখ করেন।

সূর্যমণিনগরের নারীদের নারী শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মান ও বন্দনার উদ্দেশ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে উদযাপনের আহ্বান জানান তিনি। সমাজে বিভেদ ও ঘৃনা দূর করে সকল সম্প্রদায়ের মানুষকে মিলেমিশে থাকার বার্তাও দেন বিধানসভার উপাধ্যক্ষ।

You may also like

Leave a Comment