Home » Blog » গোমতীতে ৫ অক্টোবর এডিসি ভিলেজ

গোমতীতে ৫ অক্টোবর এডিসি ভিলেজ

শান্তিপূর্ণ গণনার লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি, ৪ অক্টোবর সন্ধ্যা থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ১৬৩ ধারা

by Mithun Bhowmik
0 comments 2 views
Gomati ADC VC Counting

আগামী ৫ অক্টোবর, সোমবার সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলাতেও শুরু হচ্ছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা। ভোটগণনাকে কেন্দ্র করে গোমতী জেলার সাতটি স্থানে গণনাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের জানান, জেলার সাতটি গণনাকেন্দ্রে ভোটগণনা অনুষ্ঠিত হবে। গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে বা প্রশাসনের নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গোমতী জেলার পুলিশ সুপার অরিন্দম দাস জানান, ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংক্রান্ত বিধান অনুযায়ী ১৬৩ ধারা কার্যকর থাকবে। নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট স্থানে একসঙ্গে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ থাকবে।

ভোটগণনার দিন সাতটি কেন্দ্রে সিআরপিএফ, টিএসআর ও ত্রিপুরা পুলিশের জওয়ান মোতায়েন থাকবে। প্রবেশ-বহির্গমন এবং কেন্দ্র সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি রাখা হবে।

You may also like

Leave a Comment