Home » Blog » পুজোর আনন্দ ভাগ

পুজোর আনন্দ ভাগ

৩৪ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানবিকতার বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার

by Mithun Bhowmik
0 comments 18 views
Durga Puja Cloth Distribution

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ৩৪ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী-সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আনন্দ তৈরি হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষে পুজোর সময় নতুন পোশাক কেনা সম্ভব হয় না। ফলে তাদের অনেকেই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, সমাজের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া মানবিক দায়িত্ব। বস্ত্র বিতরণের মতো উদ্যোগের মাধ্যমে তাঁদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি উৎসবের আনন্দে সামিল করার সুযোগ তৈরি হয়।

দুর্গাপূজার আনন্দ যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Comment