Home » Blog » পুজোয় শব্দদূষণ নিয়ন্ত্রণে

পুজোয় শব্দদূষণ নিয়ন্ত্রণে

শব্দের মাত্রা পর্যবেক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি কার্যকর করতে প্রজ্ঞা ভবনে যন্ত্র বিতরণ, প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচি।

by Mithun Bhowmik
0 comments 1 views
পুজোয় শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩৫টি সাউন্ড লেভেল মিটার বিতরণ TSPCB-র

আগরতলা, ১৪ অক্টোবর: পুজোর মরশুমে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং শব্দের মাত্রা পর্যবেক্ষণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (TSPCB)। এই উদ্দেশ্যে মোট ৩৫টি সাউন্ড লেভেল মিটার বা শব্দের মাত্রা পরিমাপক যন্ত্র সংগ্রহ করেছে পর্ষদ। শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং Noise Pollution (Regulation and Control) Rules, 2000 কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে যন্ত্রগুলি রাজ্যের স্বরাষ্ট্র (পুলিশ) দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর হলে এই উপলক্ষে সাউন্ড লেভেল মিটার বিতরণ, প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে যন্ত্রগুলির পরিচালনা, ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং শব্দের মাত্রা পরিমাপের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০০০ সালের বিধির গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে সচেতনতামূলক আলোচনারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের আইজিপি (আইনশৃঙ্খলা) এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব। এই উদ্যোগের মাধ্যমে পুজোর সময় শব্দের মাত্রা পর্যবেক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment