Home » Blog » ত্রিপুরা স্টেট বায়োডাইভার্সিটি

ত্রিপুরা স্টেট বায়োডাইভার্সিটি

প্রজ্ঞা ভবনে কর্মশালা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

by Mithun Bhowmik
0 comments 1 views
TRIPURA-SBSAP-STATE-LEVEL-WORKSHOP

আগরতলা, ৬ অক্টোবর: কুনমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের আওতায় ত্রিপুরা স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান বা SBSAP নিয়ে রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আগরতলায়।

মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নম্বর হলে আয়োজিত এই কর্মশালায় রাজ্যের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের ওপর কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়।

কুনমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের লক্ষ্য ও নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরার জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রেও এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

You may also like

Leave a Comment