Home » Blog » ত্রিপুরায় দুই দিনব্যাপী শিক্ষা সম্মেলন

ত্রিপুরায় দুই দিনব্যাপী শিক্ষা সম্মেলন

১৩ ও ১৪ অক্টোবর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে সম্মেলন, আগামী পাঁচ বছরের শিক্ষার কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্ব

by Mithun Bhowmik
0 comments 1 views
ত্রিপুরা এডুকেশন কনক্লেভ ২০২৬

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-এর বাস্তবায়ন এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ১৩ ও ১৪ অক্টোবর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে ‘ত্রিপুরা এডুকেশন কনক্লেভ ২০২৬’। বিদ্যা ভারতী শিক্ষা সমিতি, ত্রিপুরার উদ্যোগে এবং মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ত্রিপুরা এডুকেশন কনক্লেভের আয়োজক সদস্যরা। তাঁদের জানানো হয়েছে, ১৩ অক্টোবর সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল এন. ইন্দ্রসেনা রেড্ডি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সাংগঠনিক সম্পাদক ডঃ পবন তিওয়ারির।

দুই দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক ও শিক্ষা প্রশাসকরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে রাজ্যে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন সমস্যা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

You may also like

Leave a Comment