Home » Blog » ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের নথি সংশোধনের দাবি

ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের নথি সংশোধনের দাবি

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই

by Planet Tripura
0 comments 22 views

ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের নথি সংশোধনের দাবিতে TBSE-র সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার ও শিক্ষাগত নথিপত্র সংশোধনের দাবিতে মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই এবং স্বভিমান সামাজিক সংস্থা।

সংগঠনগুলির অভিযোগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ একাধিক ট্রান্সজেন্ডার শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং পাশ সার্টিফিকেটে নাম ও লিঙ্গ পরিচয় সংশোধনের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে Tripura Board of Secondary Education

এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা পর্ষদের সভাপতির কাছে একটি ডেপুটেশনও জমা দেন।

বিক্ষোভকারীদের দাবি, ট্রান্সজেন্ডার পারসন্স অ্যাক্ট ২০১৮ অনুযায়ী ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচয়পত্র ও গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে সরকারি নথিপত্র সংশোধনের আইনি অধিকার রয়েছে। সেই কারণে শিক্ষাগত নথিপত্র সংশোধনের ক্ষেত্রেও একই অধিকার নিশ্চিত করা উচিত।

সংগঠনগুলির বক্তব্য, নথিপত্রে সঠিক পরিচয় না থাকায় ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, চাকরি এবং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

You may also like

Leave a Comment