Home » Blog » কৈলাসহর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

কৈলাসহর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

by Planet Tripura
0 comments 9 views

চৈত্র মাসে আগুনে পুড়লো কৈলাসহর গার্লস স্কুল রোডের চারটি দোকান!কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা!!

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শহরের চারটি দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

শহরের প্রাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। ঘটনাটি ঘটেছে ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের বিপরীতে, যেখানে অবস্থিত ছিল ববি সেনের ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা আচমকাই দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক দপ্তরের সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন প্রথমে ববি সেনের দোকানে লাগলেও তা দ্রুত পাশের লাইব্রেরি, ঔষধের দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন। তবুও দুঃখজনকভাবে চারটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে যায়।

দমকল কর্মীদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেলেও এই ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিকরা। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলের আশপাশের রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে শহরের মধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা এখন দিশেহারা। তাঁদের অনেকেরই সব সঞ্চয় বিনিয়োগ করা ছিল এই দোকানগুলিতে। আগুনে সব কিছু পুড়ে যাওয়ার পর তাঁরা বুঝে উঠতে পারছেন না, কীভাবে আবার নতুন করে সব শুরু করবেন।

You may also like

Leave a Comment