Home » Blog » বামুটিয়ার বিএসএফ জওয়ান

বামুটিয়ার বিএসএফ জওয়ান

দিল্লিতে কর্মরত অবস্থায় হৃদরোগে মৃত্যু, মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার

by Mithun Bhowmik
0 comments 2 views

বামুটিয়া: বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সি বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দিল্লিতে কর্মরত অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি বিএসএফের ৪০ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

জানা গেছে, সোমবার ভোরে ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন প্রেমজয় সরকার। সহকর্মীরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোক বা হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার এমবিবি বিমানবন্দরে তাঁর মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা মরদেহ নিয়ে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বাড়িতে পৌঁছান। মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

প্রেমজয় সরকার স্ত্রী, দুই কন্যা, বাবা-মা, এক দাদা এবং তিন বোনকে রেখে গেছেন। বিএসএফের পক্ষ থেকে প্রয়াত জওয়ানকে আনুষ্ঠানিকভাবে সেলামি জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ভিড় করেন এলাকার হাজারো মানুষ।

প্রয়াত জওয়ানের বন্ধু ও পরিচিতরা তাঁর আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন। এদিকে বাবার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর দুই কন্যার কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বাবাকে হারানোর শোকে এক কন্যার মুখে শোনা যায়, “আমি বাবার সঙ্গে চলে যাবো।” এই মর্মান্তিক দৃশ্যে শোকস্তব্ধ হয়ে পড়েন উপস্থিত সকলেই।

You may also like

Leave a Comment