Home » Blog » গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

গাড়ির চাকার ভিতরসহ বিভিন্ন অংশে তল্লাশি, বেআইনি নম্বর প্লেট উদ্ধারের দাবি পুলিশের

by Mithun Bhowmik
0 comments 4 views
আমবাসা নাকা চেকপোস্টে হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার। চালক অখিলেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নাকা চেকিংয়ের সময় প্রথমে গাড়ির চাকার ভিতর থেকে প্রায় ১০০ বোতল সিরাপ উদ্ধার করা হয়। পরে গাড়িটির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে আরও সিরাপ উদ্ধার করা হয়।

ঘটনায় গাড়ির চালক অখিলেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বিহারের পাটনা বলে জানা গেছে। আটক গাড়িটির নম্বর AS01 DN 4909। এছাড়াও গাড়ি থেকে WB02 AK 2526 নম্বরের একটি নম্বর প্লেট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি ধর্মনগর থেকে আগরতলার দিকে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময় কুমারঘাটের এক ব্যক্তির নাম উঠে এসেছে বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ঘটনায় আমবাসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিরাপ পরিবহনের উদ্দেশ্য ও এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment