Home » Blog » বিশ্ব হৃদয় দিবসে জিবি হাসপাতালে

বিশ্ব হৃদয় দিবসে জিবি হাসপাতালে

অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এড়ানো, নিয়মিত শরীরচর্চা ও ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ

by Mithun Bhowmik
0 comments 2 views
বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে জিবি হাসপাতালে সচেতনতা কর্মসূচি

২৯ সেপ্টেম্বর: বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে আগরতলার জিবি হাসপাতালে মেডিসিন বিভাগের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিকসহ মেডিসিন বিভাগের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

কর্মসূচিতে হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ডা. প্রদীপ ভৌমিক অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার কম খাওয়া, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং ধূমপানসহ ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দেন।

পাশাপাশি হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকা এবং শারীরিক কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. প্রদীপ ভৌমিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সচেতন থাকার আহ্বান জানান।

You may also like

Leave a Comment