Home » Blog » স্টেট জুডো মিটের জেলা স্তরের প্রতিযোগিতা শুরু

স্টেট জুডো মিটের জেলা স্তরের প্রতিযোগিতা শুরু

জিরানিয়া, মোহনপুর ও সদর মহকুমার ৬৫ খেলোয়াড়ের অংশগ্রহণ; রাজ্য স্তরের জন্য প্রতিভা বাছাইয়ের লক্ষ্য

by Mithun Bhowmik
0 comments 5 views
west-district-judo-meet

শনিবার থেকে রাজধানীর বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস স্কুলের জুডো হলে শুরু হয়েছে স্কুল স্টেট জুডো মিটের জেলা স্তরের প্রতিযোগিতা। পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া, মোহনপুর ও সদর মহকুমার মোট ৬৫ জন জুডো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে জেলার প্রতিভাবান জুডো খেলোয়াড়রা।

প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হলু পাল জানান, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য যোগ্য খেলোয়াড় বাছাই করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। জেলা স্তরে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের মধ্য থেকেই পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জুডো কোচ প্রদীপ সরকারসহ অন্যান্য ক্রীড়াপ্রেমী ও কর্মকর্তারা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে দশরথ দেব স্পোর্টস স্কুল চত্বরে তৈরি হয়েছে ক্রীড়ামুখর পরিবেশ।

You may also like

Leave a Comment