আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরির অভিযোগ তুলল TISF। শনিবার আগরতলার গোর্খাবস্তিস্থিত রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিদল।
TISF-এর অভিযোগ, ভিসি নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি সাম্প্রদায়িক ও বিভেদমূলক পরিবেশ সৃষ্টি করে রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এদিনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন MDC সূরজ দেববর্মা, TISF টাউন কমিটির কনভেনার অমৃত্রিয়াং, TWF-এর দক্ষিণ জেলার সভানেত্রী স্বপ্নাতি রিয়াংসহ অন্যান্যরা। প্রতিনিধিদের বক্তব্য, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই বিভেদমূলক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।