Home » Blog » বাজার করতে বেরিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী

বাজার করতে বেরিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী

তুইচিনদ্রাই বাজারে দুর্ঘটনা, ঘাতক গাড়ির সন্ধানে পুলিশের তদন্ত

by Mithun Bhowmik
0 comments 4 views
teliamura-hit-and-run

তেলিয়ামুড়া: বাজার করতে বেরিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুইচিনদ্রাই বাজার এলাকায়। আহত ব্যক্তির নাম বিবেক রঞ্জন দে

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার করতে তুইচিনদ্রাই বাজার এলাকায় এসেছিলেন বিবেক রঞ্জন দে। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এসে উদ্ধারকাজে এগিয়ে আসেন।

পরে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দফতরে। খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বিবেক রঞ্জন দেকে উদ্ধার করেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment