Home » Blog » Teliamura News : টেলিকম টাওয়ারে তার চুরি

Teliamura News : টেলিকম টাওয়ারে তার চুরি

য়ারটেল টাওয়ারে চুরির চেষ্টা, ধরা পড়ল ২ জন

by Planet Tripura
0 comments 100 views

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতেনাতে আটক দুই যুবক!

তেলিয়ামুড়া প্রতিনিধি :
গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে দীর্ঘদিন ধরেই টেলিকম টাওয়ারের সাইটগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন মোবাইল টাওয়ার থেকে প্রতিনিয়ত মূল্যবান তামার তার সহ অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় উদ্বেগে পড়েছে টেলিকম সংস্থাগুলি।

জানা যায়, চুরির ঘটনা রুখতে জি.ও ও এয়ারটেল সংস্থার পক্ষ থেকে বিভিন্ন টেলিকম সাইটে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে শনিবার রাতে প্রহরারত কর্মীরা দুষ্কি খামারবাড়ি এলাকায় একটি এয়ারটেল টাওয়ারের উপরে দুইজন জনজাতি যুবককে তার কাটতে দেখতে পান।
পরবর্তীতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগ ওঠে, টাওয়ারে থাকা মূল্যবান তার ও অন্যান্য সামগ্রী চুরি করার উদ্দেশ্যেই তারা সেখানে এসেছিল। এরপর আটক দুই যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
টেলিকম সংস্থার কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।।

You may also like

Leave a Comment