Home » Blog » অবৈধ অনুপ্রবেশ মামলায়

অবৈধ অনুপ্রবেশ মামলায়

সোনামুড়া থানার মামলায় মোহাম্মদ মোজাহেদ মিয়াকে সাজা দিল জেলা ও দায়রা জজের আদালত

by Mithun Bhowmik
0 comments 4 views
SONAMURA-NDPS-ILLEGAL-ENTRY-CASE

এনডিপিএস এবং অবৈধভাবে ভারতে প্রবেশের মামলায় এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ডের সাজা দিল জেলা ও দায়রা জজের আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ মোজাহেদ মিয়া (২৮)।

আদালত সূত্রে জানা গেছে, সোনামুড়া থানায় দায়ের হওয়া এনডিপিএস ও অবৈধভাবে ভারতে প্রবেশ সংক্রান্ত মামলায় মোহাম্মদ মোজাহেদ মিয়ার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছিল। মামলার শুনানি শেষে জেলা ও দায়রা জজের আদালত তাঁকে ১২ বছরের কারাদণ্ডের সাজা প্রদান করে।

সাজাপ্রাপ্ত মোহাম্মদ মোজাহেদ মিয়া বাংলাদেশের হবিগঞ্জ জেলার বনগাঁও এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল খালেক।

You may also like

Leave a Comment