Home » Blog » ওসি রাজু দত্তের নেতৃত্বে বড়সড় সাফল্য, উদ্ধার ১০টি গরু

ওসি রাজু দত্তের নেতৃত্বে বড়সড় সাফল্য, উদ্ধার ১০টি গরু

শান্তির বাজারে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনার কবলে গরু বোঝাই গাড়ি, উদ্ধার ১০টি গরু

by Planet Tripura
0 comments 36 views

ওসি রাজু দত্তের নেতৃত্বে বড়সড় সাফল্য, শান্তির বাজারে উদ্ধার ১০টি গরু; ধাওয়ার মুখে দুর্ঘটনার কবলে গরু বোঝাই গাড়ি

শান্তির বাজার, নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে অবৈধ গরু পাচারের বিরুদ্ধে অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল শান্তির বাজার থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের ধাওয়ার মুখে একটি গরু বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখান থেকে ১০টি গরু উদ্ধার করা হয়। শুক্রবার শান্তির বাজার থানার সামনে দিয়ে টি আর-০৮-১৬০৭ নম্বরের একটি গরু বোঝাই গাড়ি যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামানোর চেষ্টা করে পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু দূরে শান্তির বাজার বিএসএনএল টেলিফোন অফিস সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

খবর পেয়ে ওসি রাজু দত্তের নির্দেশে শান্তির বাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে এবং সেখান থেকে মোট ১০টি ছোট-বড় গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশের প্রাথমিক তদন্তে গাড়িতে থাকা শ্রমিক রঞ্জিত দেবনাথ দাবি করেছেন, উদ্ধার হওয়া গরুগুলি লাউগাং এলাকার অমল দত্ত ও বিশু দত্ত নামে দুই ব্যক্তির। তবে এই দাবি এখনও তদন্তাধীন এবং অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, ওসি রাজু দত্তের নেতৃত্বে অবৈধ গরু পাচারের বিরুদ্ধে শান্তির বাজার থানা সম্প্রতি ধারাবাহিকভাবে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই শুক্রবারের এই সাফল্য এসেছে।

ঘটনায় শান্তির বাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্তে উদ্ধার হওয়া গরুগুলির প্রকৃত মালিকানা, সেগুলি চুরি করা কি না এবং সম্ভাব্য পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, অবৈধ গরু পাচারের বিরুদ্ধে ওসি রাজু দত্তের সক্রিয় ভূমিকা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এলাকার বহু বাসিন্দা। তাঁদের দাবি, এই ধরনের ধারাবাহিক অভিযান চললে সীমান্তবর্তী এলাকায় গরু পাচার ও গরু চুরির ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

You may also like

Leave a Comment