Home » Blog » আগরতলায় সদর শহর জেলা বিজেপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আগরতলায় সদর শহর জেলা বিজেপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পুরনিগম নির্বাচনকে সামনে রেখে নতুন রণকৌশল সদর জেলা বিজেপির! নতুন কমিটির প্রথম বৈঠক

by Planet Tripura
0 comments 30 views

সদর শহর জেলা বিজেপির পূর্ণাঙ্গ কমিটির পরিচয় পর্ব সম্পন্ন, পুরনিগম নির্বাচন ঘিরে প্রস্তুতির বার্তা।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর শহর জেলা কমিটির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর রবিবার প্রদেশ কার্যালয়ে নবনিযুক্ত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান, আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে কীভাবে সাংগঠনিকভাবে কাজ করা হবে এবং বুথভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে, সে বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত রণকৌশল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় আগামী পুরনিগম নির্বাচনে দল আরও ভালো ফল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা

You may also like

Leave a Comment