Home » Blog » সাব্রুমে বৈজ্ঞানিক ডাল চাষে কৃষক প্রশিক্ষণ

সাব্রুমে বৈজ্ঞানিক ডাল চাষে কৃষক প্রশিক্ষণ

রাইজোবিয়াম দিয়ে বীজ শোধনের হাতে-কলমে প্রশিক্ষণ

by Mithun Bhowmik
0 comments 4 views
sabroom-kharif-pulse-farming-training/

নিজস্ব প্রতিনিধি, ৪ সেপ্টেম্বর:
ডালশস্যের উৎপাদন বৃদ্ধি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষে কৃষকদের উৎসাহিত করতে দক্ষিণ ত্রিপুরার ইন্দিরানগরে অনুষ্ঠিত হলো কৃষক প্রশিক্ষণ, পদ্ধতি প্রদর্শন ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি। কলেজ অব এগ্রিকালচার, ত্রিপুরা-আগরতলার উদ্যোগে এবং কানপুরের আইসিএআর–ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পালস রিসার্চের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মাঠপর্যায়ে সহযোগিতা করে নাবার্ড সমর্থিত ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড।

দিনব্যাপী কর্মশালায় খরিফ মরশুমে উন্নত পদ্ধতিতে ডাল চাষ, মাটির উর্বরতা রক্ষা এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। বিশেষভাবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে বীজ শোধনের পদ্ধতি কৃষকদের হাতে-কলমে দেখানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রাভাস লোধ, কৃষি বিজ্ঞানী ড. অভিজিৎ সাহা ও ড. দুর্গা প্রসাদ আবস্তি-সহ অন্যান্যরা।

বিশেষজ্ঞদের মতে, রাইজোবিয়াম পদ্ধতিতে বীজ শোধনের ফলে মাটিতে নাইট্রোজেনের প্রাপ্যতা বাড়ে এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব। কর্মসূচিতে স্থানীয় কৃষকদের হাতে উন্নত মানের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণও তুলে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ ডালশস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে সহায়ক হবে।

You may also like

Leave a Comment