Home » Blog » বিশালাকার অজগর উদ্ধার

বিশালাকার অজগর উদ্ধার

ধানের জমি থেকে ১০–১২ ফুটের অজগর উদ্ধার, বন দফতরের উদ্যোগে নিরাপদ স্থানে ছাড়া

by Mithun Bhowmik
0 comments 5 views
RAJNAGAR-GIANT-PYTHON-RESCUE

তৃষ্ণা অভয়ারণ্যের অন্তর্গত রাজনগরের জলাপাথর এলাকায় ধানের জমি থেকে উদ্ধার হল প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা একটি বিশালাকার অজগর। শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলাপাথর এলাকার বাসিন্দা বিক্রম দাস নিজের ধানের জমিতে ওষুধ দিতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁর পায়ের নিচে অজগরটি পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তিনি হতচকিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।

পরবর্তীতে খবর দেওয়া হয় তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের। বন দফতরের কর্মকর্তা সুকান্ত সরকারসহ অন্যান্য বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে বাইসন ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ধানের জমি থেকে বিশালাকার অজগর উদ্ধারের ঘটনায় রাজনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

You may also like

Leave a Comment