Home » Blog » জোলাইবাড়ির মনদীপের আমেরিকায় পিএইচডির সুযোগ

জোলাইবাড়ির মনদীপের আমেরিকায় পিএইচডির সুযোগ

র্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় কম্পিউটেশনাল কেমিস্ট্রি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পি এইচ ডি করার সুযোগ

by Planet Tripura
0 comments 11 views
জোলাইবাড়ির মনদীপের আমেরিকায় পিএইচডির সুযোগ

নিজস্ব প্রতিনিধি ।। শান্তিরবাজার, ৯ আগস্ট : জোলাইবাড়ির মেধাবী ছাত্র মনদীপ সূত্রধরের মুকুটে নতুন পালক। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় কম্পিউটেশনাল কেমিস্ট্রি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পি এইচ ডি করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ১১ আগস্ট গবেষণার নতুন লক্ষ্যে আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মনদীপ।

পশ্চিম জোলাইবাড়ির কুমুরটিলা এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক উত্তম সূত্রধর ও বাবলি সূত্রধরের একমাত্র সন্তান মনদীপ। স্থানীয় পশ্চিম জোলাইবাড়ি (কে.টি.) ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রথম থেকেই বিজ্ঞান বিষয়ের প্রতি ছিলো তার বিশেষ আগ্রহ। তার জন্য মাধ্যমিকে ভালো ফলাফলের পর সেই জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েই বিজ্ঞান বিষয় নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তিনি। উচ্চমাধ্যমিকে অসাধারণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রাজধানীর এম বি বি কলেজে। ২০২৩ সালে সেখান থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। সেবছরই আই আই টি জ্যাম পরীক্ষা দিয়ে তিনি রসায়নে স্নাতকোত্তরে ভর্তি হন আই আই টি গৌহাটিতে।

এক সাক্ষাৎকারে মনদীপ সূত্রধর সাংবাদিকদের জানান, আই আই টি গৌহাটিতে রসায়ন নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা চলাকালীন অধ্যাপকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি গবেষণার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি আই এ এস এসি, কলকাতায় একটি গবেষণা প্রকল্পে যুক্ত হন। ইন্টার্নশিপ শেষ হবার পরও গবেষণা যাত্রা চলাকালীন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডি করার জন্য আবেদন শুরু করেন তিনি। তার সাথে সাথে বিভিন্ন অধ্যাপক এর সাথে দেখা করা থেকে শুরু করে তাদের বিভিন্ন কাজ প্রত্যক্ষ করেন মনদীপ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডাতে পি এইচ ডি করার সুযোগ পান জোলাইবাড়ির এই কৃতি সন্তান। তার গবেষণার বিষয় কম্পিউটেশনাল কেমেস্ট্রি উইথ ইন্টিগ্রেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফল ২০২৬-এ তার এই বিষয়ে পি এইচ ডি যাত্রা শুরু করবেন তিনি। ইতিমধ্যে তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আগামী ১১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেবেন মনদীপ। তার এই অসাধারণ সাফল্যে খুশি গোটা জোলাইবাড়িবাসী।

কৃতি ছাত্র মনদীপ সাংবাদিকদের জানান, এই রিসার্চ হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে গবেষণা বর্তমান সময়ের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। এই গবেষণার মূল লক্ষ্য হতে পারে প্রচলিত রসায়নের নীতি, তত্ত্ব ও গণনাভিত্তিক পদ্ধতিকে কাজে লাগিয়ে নতুন ধরনের এ আই প্রযুক্তি তৈরি করা, যা শুধু বিদ্যমান এ আই মডেল ব্যবহার করবে না, বরং রসায়নের মৌলিক জ্ঞানকে এ আই-এর সঙ্গে একীভূত করে আরও উন্নত ও নির্ভুল পদ্ধতি উদ্ভাবন করবে। যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেট মেথড ডেভেলপ করে যার মাধ্যমে অতি সহজে কোনো মেটেরিয়াল সাইন্সের কোনো মৌল অথবা ওষুধের আবিষ্কার করতে পারবে অতি সহজে। যেটা ট্র্যাডিশনাল কেমিস্ট্রিতে এখনো পর্যন্ত কাজ চলছে। এ অসাধারণ সাফল্যের জন্য মনদীপ ধন্যবাদ জানান যারা তাকে এই সাফল্যের ক্ষেত্রে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। ধন্যবাদ জানান শিক্ষক, অধ্যাপক থেকে শুরু করে ল্যাব সিনিয়রদের। আগামী দিনে এই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকলের আশীর্বাদ কামনা করেছেন মনদীপ।

You may also like

Leave a Comment