Home » Blog » বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক চুরি খোয়াইয়ে

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক চুরি খোয়াইয়ে

পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনীর পাইকারি দোকানে চুরি, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট চোরের দল

by Mithun Bhowmik
0 comments 6 views
খোয়াইয়ের

খোয়াইয়ের পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনী এলাকায় একটি মুদি সামগ্রীর পাইকারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরেরা দোকানের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে প্রথমেই সিসিটিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ।

জানা যায়, মুদি সামগ্রীর পাইকারি ব্যবসায়ী সাগর পাল প্রতিদিনের মতো গতকাল নির্ধারিত সময়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। অভিযোগ, রাতের কোনো এক সময় চোরের দল দোকানের টিনের বেড়া কেটে ভিতরে ঢোকে। এরপর দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

আজ সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে পড়ে মালিক সাগর পালের। বিষয়টি জানতে পেরে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে তিনি ঘটনাটি খোয়াই থানার পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা দোকানে প্রবেশ করল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জনবহুল এলাকায় সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে এ ধরনের চুরির ঘটনায় পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনী এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারে কি না, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।

You may also like

Leave a Comment