Home » Blog » খোয়াই চৌমুহনীতে তিপ্রা মথার প্রার্থী-সমর্থকদের উপর হামলা

খোয়াই চৌমুহনীতে তিপ্রা মথার প্রার্থী-সমর্থকদের উপর হামলা

নমিনেশন জমা দিয়ে ফেরার পথে অবরোধস্থল অতিক্রমকে কেন্দ্র করে বচসা, আহত বেশ কয়েকজন

by Mithun Bhowmik
0 comments 5 views
khowai-clash-tripura

আগরতলা: নমিনেশন জমা দিয়ে ফেরার পথে অবরোধস্থল অতিক্রমের চেষ্টা করাকে কেন্দ্র করে তিপ্রা মথার এক প্রার্থী ও তাঁর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে অবরোধকারীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে হেজামারা ব্লকের অন্তর্গত খোয়াই চৌমুহনী এলাকায় উত্তেজনা ছড়ায়।

তিপ্রা মথার অভিযোগ, নমিনেশন দাখিলের পর ওই রাস্তা দিয়ে ফেরার সময় প্রার্থী ও সমর্থকদের অবরোধস্থল অতিক্রমে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এড়াতে পায়ে হেঁটে বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয় বলে অভিযোগ।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও দাবি করা হয়েছে। তিপ্রা মথার এক নেতার দাবি, তাঁদের মধ্যে কয়েকজনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। নমিনেশন জমা দেওয়ার পর প্রার্থী ও সমর্থকদের ফেরার পথে কীভাবে এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment