Home » Blog » কুমারঘাটে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যাক্তি

কুমারঘাটে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যাক্তি

কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন

by Planet Tripura
0 comments 6 views

মাছ ধরতে গিয়ে নিখোঁজ অমরজিৎ পাল, দ্বিতীয় দিনের অভিযানে ৩০ সদস্যের NDRF দল; এখনও মেলেনি সন্ধান

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোরকদমে চলছে উদ্ধার অভিযান। শুক্রবার সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের একটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযানে যোগ দেয়। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনীও যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে নিখোঁজ হন ৪২ বছর বয়সী অমরজিৎ পাল নাম এ এক ব্যাক্তি । ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন তবে কোন হাদিস মিলছিলো না ।

পরবর্তী সময় খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন । মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর সমন্বিত ভাবে উদ্ধার কাজে তৎপরতা চালায়। শুক্রবার সকালে উদ্ধার অভিযানে নতুন করে যোগ দেয় কুমারঘাট থেকে আসা ৩০ জন সদস্যের একটি NDRF দল। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনী নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালায় । তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া অমরজিৎ পালের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল নদীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস জানান – “নিখোঁজ ব্যক্তির সন্ধানে NDRF-সহ সব সংশ্লিষ্ট বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাবে । উদ্ধার কাজ অব্যাহত থাকবে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা ডট কম

You may also like

Leave a Comment