কমলপুর: শুক্রবার কমলপুর ও দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন ছয়টি ভিলেজ কমিটিতে সিপিআই(এম) প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। দুর্গা চৌমুহনী বাজার থেকে জাতি-উপজাতি সম্মিলিত মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ধলাই জেলা সিপিআই(এম) সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, উপজাতি নেতা বদরভোম হালাম এবং নারী নেত্রী কল্যাণী রায়। পরে ছয়টি ভিলেজ কমিটির মহিলা ও পুরুষ প্রার্থীরা দুর্গা চৌমুহনী ব্লক কার্যালয়ে পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ধলাই জেলা সিপিআই(এম) সম্পাদক অঞ্জন দাস তিপ্রা ও বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সিপিআই(এম) প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমলপুর থেকে দেবজিৎ গুহরায়।