Home » Blog » গাড়ি ভাঙচুরের অভিযোগ

গাড়ি ভাঙচুরের অভিযোগ

রাস্তায় গাড়ি রাখা নিয়ে বচসা থেকে হাতাহাতির অভিযোগ, দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা পরিবারের

by Mithun Bhowmik
0 comments 4 views
Joyalikhamar-Car-Vandalism-Complaint

বিশ্বকর্মা পূজার রাতে উদয়পুর মহকুমার জোয়ালীখামার এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে উদয়পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন টুটন দাশ ও তাঁর পরিবারের সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে জোয়ালীখামার এলাকায় টুটন দাশের বাড়িতে বিশ্বকর্মা পূজা হয়ে আসছে। এবছরও পূজা উপলক্ষে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সমাগম হয়। অভিযোগ, রাত প্রায় ১টা থেকে দেড়টার মধ্যে কমল নম ও শ্যামল দাশ নামে দুই ব্যক্তি টুটন দাশের বাড়ির সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি কার তা জানতে চান।

টুটন দাশের দাবি, গাড়িটি তাঁর এক আত্মীয়ের। রাস্তায় গাড়ি রাখা যাবে না—এই বিষয়কে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিবারের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাড়ির লোকজন আতঙ্কে বাইরে আশ্রয় নিতে বাধ্য হন।

টুটন দাশের দাবি, গাড়িটির নম্বর TR01 AC 0708 এবং সেটি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহারের ও হাতাহাতির অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর সোমবার টুটন দাশ ও তাঁর পরিবারের পক্ষ থেকে উদয়পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

You may also like

Leave a Comment