3
আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে নতুন সুপার স্পেশালিটি ব্লকের আইসিইউ (ICU) এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট (CSSD)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনা রানি সরকার এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন আইসিইউ ও CSSD চালু হওয়ার ফলে জিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।