Home » Blog » গণ্ডাছড়ায় পিতার হাতে খুন দুই সন্তান

গণ্ডাছড়ায় পিতার হাতে খুন দুই সন্তান

মদ্যপ বাবার হাতে খুন ৪ বছরের ছেলে ও ১২ বছরের মেয়ে

by Planet Tripura
0 comments 84 views

বাবার হাতে নৃশংস খুন দুই শিশু সন্তান! চাঞ্চল্যকর ঘটনা গন্ডাছড়ায়।

নিজের ঔরসজাত দুই সন্তানকে হত্যা করলো পাষন্ড মদ্যপ বাবা। পাষন্ড খুনী বাবাকে জালে তুলেছে পুলিশ। ঘটনাটি ঘটে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়।জানা গিয়েছে শনিবার সাতসকালে প্রচন্ড মদমত্ত অবস্থায় ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দা লালছুয়ানামা ব্রু প্রথমে ঘরে এসে স্ত্রী রামতারু ব্রু -র উপর হামলা চালায়। স্ত্রী কোনরকমে এক সন্তানকে নিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘরে ছিল চার বছরের এক পুত্র সন্তান এবং এক বারো বছরের কন্যা সন্তান। মদ্যপ বাবা লাকরির চেলিকাঠ দিয়ে দুই সন্তানকে পিটিয়ে হত্যা করে। পাষন্ড বাবাকে আটক করেছে পুলিশ। নিহত দুই নিরপরাধ সন্তানকে রাখা হয়েছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে।

You may also like

Leave a Comment