4
হামলায় পাঁচ বিজেপি কর্মী আহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ধনপুরের কাইচ্চাখলা ভিলেজ এলাকার নোয়াপাড়ায়। আহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ, তিপ্রা মথার কর্মী-সমর্থকরাই ওই বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি।