Home » Blog » বিশালগড়ে সরকারি জমি দখল, প্রশাসনের কড়া পদক্ষেপ

বিশালগড়ে সরকারি জমি দখল, প্রশাসনের কড়া পদক্ষেপ

বিশালগড়ে জমি মাফিয়াদের তাণ্ডব

by Planet Tripura
0 comments 26 views

বিশালগড়ে জমি মাফিয়াদের তাণ্ডব, সরকারি দেওয়াল ভেঙে অবৈধ ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ মে : বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে সরকারি দেওয়াল ভেঙে অবৈধভাবে জমি ভরাটের কাজ চালায় একদল জমি মাফিয়া।

বুধবার সকালে ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক বিংকি সাহার নেতৃত্বে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়।

মহকুমা শাসক বিংকি সাহা জানান, কোনওরকম সরকারি অনুমোদন ছাড়াই মোটর স্ট্যান্ডের দেওয়াল ভেঙে মাটি ফেলে জমি ভরাট করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে এটি সম্পূর্ণ বেআইনি বলেই মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিসাধনের কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You may also like

Leave a Comment