Home » Blog » বিশালগড় গুলিকাণ্ডে আটক অমনও রাহুল

বিশালগড় গুলিকাণ্ডে আটক অমনও রাহুল

বিশালগড় গুলিকাণ্ডে পুলিশের বড় সাফল্য, দীর্ঘদিন পলাতক অমন দেব ও রাহুল দেবনাথ গ্রেপ্তার

by Planet Tripura
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়:

ত্রিপুরার বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতদের নাম অমন দেব ও রাহুল দেবনাথ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার ২৬.০৬.২০২৬ গভীর রাতে বিশালগড় থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অফিসটিলা এলাকায় অমন দেবের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অমন দেব ও রাহুল দেবনাথ পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে।

তদন্তকারী সূত্রের দাবি, ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় বাইপাসসহ বিভিন্ন এলাকায় জমি দখল, সন্ত্রাস এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে একই মামলায় রণবীর দেবনাথ, মন সরকারসহ একাধিক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল। এরপর থেকেই অমন দেব ও রাহুল দেবনাথ পলাতক ছিলেন। তারা শাসক দলের হয়ে কাজ করতো বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পুলিশ দীর্ঘদিন ধরে সাধারণ পোশাকে নজরদারি চালিয়ে আসছিল তাদের উপর । গত কাল রাতে নিজ বাড়িতে ফেরার খবর পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বিশালগড় এলাকায় অমন দেবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সন্ত্রাস ও দাপটের অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। এমনকি পারিবারিক নির্যাতনের অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে । তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই গ্রেপ্তারের মাধ্যমে বহুল আলোচিত গুলিকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। এখন পুলিশের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার দিকেই নজর সকলের।

 

You may also like

Leave a Comment