দ্বিতীয় বিয়ের পর সস্ত্রীক ত্রিপুরায় বিপ্লব দেব, বিমানবন্দরে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
বহু জল্পনা এবং চর্চার অবসান ঘটিয়ে দ্বিতীয় বিয়ের পর প্রথমবার নিজের রাজ্য ত্রিপুরায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। গত কিছুদিন আগে কর্নাটকি চলচ্চিত্র অভিনেত্রী ত্রিবেণী রাও-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, এই প্রথমবার নববধূকে সঙ্গে নিয়ে আগরতলায় পা রাখলেন। আর তাঁদের স্বাগত জানাতে আগরতলা বিমানবন্দরে দেখা গেল রাজনৈতিক মহল ও বিপ্লব অনুগামীদের এক অভূতপূর্ব ব্যস্ততা।
এদিন বিমানবন্দর থেকে বের হতেই সবার নজর কেড়ে নেন এই হেভিওয়েট দম্পতি। নববধূর পরনে ছিল একটি আকর্ষণীয় গোলাপি রঙের পার্টিওয়্যার শাড়ি, যা তাঁর লুকে এনে দিয়েছিল এক জমকালো ছোঁয়া। অন্যদিকে, চিরাচরিত ট্র্যাডিশনাল লুক বজায় রেখে সাংসদ বিপ্লব কুমার দেবকে দেখা গেল একটি সাদা সাটিনের ধুতিতে।
খবর সূত্রে জানা গেছে, শুধুমাত্র নবদম্পতিই নন, তাঁদের এই ত্রিপুরা সফরে সফরসঙ্গী হয়েছেন বরযাত্রী এবং কনে পক্ষের একঝাঁক অতিথিও। বিমানবন্দর চত্বরে তাঁদের স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন বহু স্তরের দলীয় কর্মী এবং উৎসাহী সমর্থকেরা। ফুল ছড়িয়ে এবং স্লোগান দিয়ে নতুন দম্পতিকে বরণ করে নেন অনুগামীরা।
কে এই ত্রিবেণী রাও? জেনে নিন তাঁর সংক্ষিপ্ত পরিচিতি
বিপ্লব কুমার দেবের জীবনের এই নতুন অধ্যায়ের পাশাপাশি সবার নজর এখন তাঁর স্ত্রী ত্রিবেণী রাও-এর দিকে। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করা ত্রিবেণী মূলত কন্নড় চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ত্রিবেণী ২০১৮ সালের কন্নড় ব্লকবাস্টার চলচ্চিত্র ‘Tagaru’-এ “কনস্টেবল সরোজা” চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন । এই চরিত্রটি দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছিল যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অসংখ্য ফ্যান পেজ ও মিম তৈরি হয়েছিল ।
পরবর্তীতে ২০১৯ সালে নারী-কেন্দ্রিক থ্রিলার চলচ্চিত্র ‘Alle Drawn Alle Bhahumana’-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান, যা তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এছাড়া তিনি ‘Yuvarathnaa’ (2021), ‘Rajamartanda’ (2023) এবং ‘Mr. Natwarlal’ (2024)-এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করেছেন তিনি । বর্তমানে ত্রিবেণী রাও কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত মুখদের একজন এবং বিভিন্ন চলচ্চিত্র ও মডেলিং প্রকল্পে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে বিপ্লব কুমার দেবের একটি আলাদা প্রভাব রয়েছে।অনেকে বিপ্লবদেবকে ত্রিপুরার ও পশ্চিমবঙ্গের মূক্তি দাতা হিবাবে চিনেন। স্বাভাবিকভাবেই, তাঁর এই দ্বিতীয় বিয়ে এবং বিয়ের পর স্ত্রীকে নিয়ে রাজ্যে প্রথম আগমন—সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা। সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছেন বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী ত্রিবেণী রাও।