Home » Blog » আগরতলায় ৮ বাংলাদেশি নাগরিক আটক

আগরতলায় ৮ বাংলাদেশি নাগরিক আটক

আগরতলায় সন্দেহভাজন ৮ জন আটক, সীমান্ত দালাল চক্রের সন্ধানে তদন্তে এয়ারপোর্ট থানা

by Planet Tripura
0 comments 16 views

আগরতলায় ৮জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক, তদন্তে নেমেছে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আগরতলার এয়ারপোর্ট থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কীভাবে এবং কোন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছেন, সেই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, আটক বাংলাদেশি নাগরিকরা কোন সীমান্ত দিয়ে এবং কার সহায়তায় ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনো পাচারচক্র বা দালাল জড়িত রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

You may also like

Leave a Comment