Home » Blog » ‘তিপ্রাল্যান্ড’ দাবিতে আইপিএফটির এমসিসি সম্মেলন

‘তিপ্রাল্যান্ড’ দাবিতে আইপিএফটির এমসিসি সম্মেলন

‘তিপ্রাল্যান্ড’ দাবি, এডিসি নির্বাচন,

by Planet Tripura
0 comments 1 views

পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ ইস্যুতে আইপিএফটির এমসিসি সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে : পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবিকে সামনে রেখে বুধবার আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এমসিসি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সভাপতি প্রেম কুমার রিয়াং। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মা-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় কমিটির একদিনব্যাপী এমসিসি বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সাম্প্রতিক এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আইপিএফটির সাংগঠনিক কর্মকাণ্ড, আগামী রাজ্য সম্মেলন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দলকে আরও শক্তিশালী করতে আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment