Home » Blog » কঠিন প্রশ্নে মেজাজ হারালেন Glenn Phillips,

কঠিন প্রশ্নে মেজাজ হারালেন Glenn Phillips,

হারের পর সাংবাদিক সম্মেলনে কঠিন প্রশ্নে বিরক্ত

by Planet Tripura
0 comments 224 views

কঠিন প্রশ্নে মেজাজ হারালেন গ্লেন ফিলিপস, সাংবাদিককে কড়া জবাব গুজরাত তারকার

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে Royal Challengers Bengaluru-র কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে Gujarat Titans-কে। ব্যাটিং ও ফিল্ডিং— দুই বিভাগেই ব্যর্থতার কারণে ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাত। আর সেই হারের পর সাংবাদিক সম্মেলনে কঠিন প্রশ্নের মুখে মেজাজ হারাতে দেখা গেল দলের ক্রিকেটার Glenn Phillips-কে।

ম্যাচ শেষে এক সাংবাদিক ফিলিপসকে প্রশ্ন করেন, ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাত কি আগেই মানসিকভাবে হার মেনে নিয়েছিল? প্রশ্ন শুনেই বিরক্ত হয়ে যান কিউই অলরাউন্ডার।

কড়া সুরে ফিলিপস বলেন, “খুব বোকার মতো প্রশ্ন। কেউ এটা ভেবে মাঠে নামে না যে, ‘আজকের রান তোলা খুব কঠিন, তাই ম্যাচটা ছেড়ে দিই।’ পেশাদার ক্রিকেটার হিসেবে কেন আমরা সেটা করব? ভয়ঙ্কর খারাপ প্রশ্ন করেছেন। আমরা মাঠে নেমে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ২৫০ রান তাড়া করতে গেলে সব কিছু নিখুঁতভাবে করতে হয়। আমরা চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।”

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬২ রানেই অলআউট হয়ে যায় গুজরাত। দলের প্রধান ব্যাটার Shubman Gill, Sai Sudharsan এবং Jos Buttler— কেউই বড় রান করতে পারেননি।

এই প্রসঙ্গে ফিলিপস আরও বলেন, “২৫০ রান তাড়া করতে নামলে যে কোনও দলই চাপ অনুভব করবে। খুব কম দলই এই কীর্তি গড়েছে। Punjab Kings দু’বার করেছে, যা সত্যিই অসাধারণ। কিন্তু আমি এখনও এমন কোনও দলে খেলিনি, যারা টি-টোয়েন্টিতে ২৫০ রান তাড়া করে জিতেছে।”

গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাতের ভরাডুবির পর দলের ব্যর্থতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই সাংবাদিক সম্মেলনে ফিলিপসের প্রতিক্রিয়াও এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

You may also like

Leave a Comment