Home » Blog » শিক্ষকের বাড়িতে জাল নোট ও নেশার ট্যাবলেট!

শিক্ষকের বাড়িতে জাল নোট ও নেশার ট্যাবলেট!

খোয়াইয়ে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট ও নেশাজাতীয় ট্যাবলেট।

by Planet Tripura
0 comments 1 views

প্রচুর জাল নোট ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ মে : খোয়াই জেলায় এক শিক্ষকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কার্তিক দেবনাথ (৪০) পেশায় একজন শিক্ষক। তাঁর বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগান বাজার এলাকা থেকে তাঁকে আটক করে।

পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে প্রথমে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পশ্চিম সোনাতলায় তাঁর বাড়িতে অভিযান চালানো হলে আরও ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট এবং ৫৫টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়।

ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

একজন শিক্ষকের বিরুদ্ধে জাল নোট ও মাদক কারবারের মতো গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করা হোক।

You may also like

Leave a Comment