5
দেড় লাখ পরিবারের জন্য সোলার প্যানেল প্রকল্প ঘোষণা বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের
নিজস্ব প্রতিনিধি : রাজ্যের প্রায় দেড় লাখ পরিবারের জন্য স্বল্প খরচে সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে নতুন প্রকল্পের ঘোষণা করলেন রতনলাল নাথ। এই প্রকল্পের আওতায় মাত্র ১ হাজার টাকায় বাড়িতে ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল স্থাপনের সুযোগ পাবেন সাধারণ মানুষ।
সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের খরচ কমবে, তেমনই পরিবেশবান্ধব শক্তির ব্যবহারও বাড়বে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলিকে লক্ষ্য করেই এই প্রকল্প চালু করা হচ্ছে।
বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, প্রথম পর্যায়ে প্রায় দেড় লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। খুব কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা ও আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উপভোক্তাদের বাছাই করা হবে বলেও জানা গেছে।