স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এসপিও জওয়ানদের পরিবারের ডেপুটেশন, রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ
নিজস্ব প্রতিনিধি:
স্থায়ী চাকরি ও আর্থিক নিরাপত্তার দাবিতে রাজ্য পুলিশের কাছে ডেপুটেশন জমা দিলেন স্পেশাল পুলিশ অফিসার (SPO) জওয়ানদের পরিবারের সদস্যরা। সোমবার একত্রিত হয়ে এসপিও জওয়ানদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের কাছে তাঁদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।
আন্দোলনকারীদের বক্তব্য, বহু বছর ধরে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করলেও এখনও পর্য458ন্ত এসপিও জওয়ানদের নিয়মিতকরণ করা হয়নি। ফলে তাঁরা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে নিয়মিত চাকরির দাবিসহ মোট ১০ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন জমা দেন তাঁরা।
প্রতিবাদীদের অভিযোগ, বর্তমানে এসপিও জওয়ানরা যে মাসোহারা পান তা অত্যন্ত কম এবং তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির এই সময়ে পরিবারের খরচ0485 সামলাতে গিয়ে তাঁদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রেই শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
তাঁদের আরও দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও এসপিও জওয়ানরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাঁদের চাকরি নিয়মিত করা, বেতন কাঠামো বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, রাজ্য পুলিশ প্রশাসন তাঁদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাঁদের মতে, এসপিও জওয়ানদের এই সমস্যার সমাধান হলে শুধু তাঁদের পরিবারই নয়, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
