Home » Blog » চৈত্র সেলের দোকান পেতে আগরতলায় ভেন্ডারদের ভিড়

চৈত্র সেলের দোকান পেতে আগরতলায় ভেন্ডারদের ভিড়

by Planet Tripura
0 comments 10 views

আগরতলা, প্রতিনিধি:
জীবিকার তাগিদে রাজ্যের সাধারণ মানুষ কতটা অসহায়—তারই এক বাস্তব চিত্র ধরা পড়লো আগরতলায়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে চৈত্র মাসের অস্থায়ী দোকান পাওয়ার আশায় দু’দিন আগেই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভেন্ডাররা। এই দৃশ্য দেখা গেছে আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের সামনে, বিশেষ করে রাতের সময়।

শকুন্তলা রোড এলাকায় চৈত্র সেলের মরশুমকে কেন্দ্র করে প্রতিবছরই অস্থায়ী দোকান বরাদ্দের জন্য ভেন্ডারদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। তবে এবছর সেই প্রতিযোগিতা যেন এক চরম পরিস্থিতির সৃষ্টি করেছে।

জানা গেছে, দোকানের টিকিট পাওয়ার আশায় দু’দিন আগেই বহু ভেন্ডার ভিড় জমিয়েছেন কাউন্সিলের সামনে। শুধু অপেক্ষা নয়, রাত কাটাতে হচ্ছে রাস্তার ধারে, খোলা আকাশের নিচে। অনেককে দেখা গেছে মাটিতে চাটাই পেতে কিংবা পলিথিন দিয়ে মাথা ঢেকে রাত যাপন করতে।

জীবিকার তাগিদে সব কষ্ট সহ্য করেই তারা অপেক্ষা করছেন একটি দোকানের টিকিট পাওয়ার আশায়। এই ঘটনা প্রশাসনিক ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

রিপোর্ট: প্ল্যানেট ত্রিপুরা নিউজ

You may also like

Leave a Comment