Home » Blog » কাঞ্চনপুরে টিইউএনএফ জঙ্গি নেতা গ্রেপ্তার

কাঞ্চনপুরে টিইউএনএফ জঙ্গি নেতা গ্রেপ্তার

by Planet Tripura
0 comments 6 views

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর এলাকায় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। টিইউএনএফ (TUNF)-এর এক জঙ্গি নেতা তথা রিক্রুটিং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতের নাম ভানলাল লিয়ানা রিয়াং (৪৮), যিনি অর্ণজয় রিয়াং ও ‘পাস্টর’ নামেও পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, দামছড়া-কাঞ্চনপুর সড়কে টিএসআর (Tripura State Rifles)-এর ১৩তম ব্যাটালিয়নের টহলদারি দল সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভাংমুন থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিরাপত্তা মহলের মতে, এই গ্রেপ্তারি উত্তর ত্রিপুরায় জঙ্গি কার্যকলাপ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ধৃতের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং তার নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

You may also like

Leave a Comment